
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
মরদেহটি উদ্ধারে চর গঙ্গামতিতে যান পরিবেশকর্মী, ডলফিন রক্ষা কমিটি, বন বিভাগ ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সদস্যরা। তারা জানান, জোয়ারের পানিতে ভেসে আসা ডলফিনের চামড়া অধিকাংশ উঠে গিয়েছিল। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্নের পাশাপাশি লেজে একটি দড়ি বাঁধা ছিল। মরদেহে পচন ধরায় সেটি মাটিচাপা দেওয়া হয়েছে।
বিবিসিএফের সহ-সাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু জানান, এটি পুরুষ বটলনোজ ডলফিন। বর্ষায় কুয়াকাটা উপকূলে বিভিন্ন সময় মৃত সামুদ্রিক প্রাণী ভেসে এসেছে। গত কয়েক বছরে শুশুক, ইরাবতী ডলফিন, বটলনোজ ও স্পিনার ডলফিনের পাশাপাশি তিমি এবং সামুদ্রিক কচ্ছপের মরদেহও পাওয়া গেছে।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষারের চোখে, কুয়াকাটা উপকূলে একের পর এক সামুদ্রিক প্রাণীর মৃত্যু একটি সতর্কবার্তা। ডলফিন ও কচ্ছপ শুধু সমুদ্রের প্রাণী নয়, সামুদ্রিক বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এদের মৃত্যু ঠেকাতে গবেষণার পাশাপাশি উপকূলে নজরদারি, জেলেদের সচেতনতা এবং মাছ ধরার জাল ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।
ডব্লিউসিএস ও ওয়ার্ল্ড-ফিশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, বটলনোজ প্রজাতির মৃত ডলফিনটির শরীরে রক্তাক্ত দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌযানের আঘাত, মাছ ধরার জাল বা অন্য কোনো মৎস্য আহরণ সরঞ্জামের সঙ্গে সংঘর্ষে প্রাণীটির মৃত্যু হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির হিসাবে, ২০২৩ সালে উপকূলে ১৫টি, ২০২৪ সালে ১০টি, ২০২৫ সালে ১৭টি। চলতি বছর এখন পর্যন্ত ১৬টি মৃত ডলফিন ভেসে এসেছে। এর মধ্যে সম্প্রতি কুয়াকাটা উপকূলে প্রায় ৬০ ফুট দীর্ঘ দুটি তিমির মরদেহ পাওয়া যায়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাজীব সরকা বলেন, মাছ ধরার জালে আটকে শ্বাসরুদ্ধ হওয়া, নৌযানের সঙ্গে সংঘর্ষ, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য এবং তেল-রাসায়নিক দূষণ সামুদ্রিক প্রাণীর মৃত্যুর সম্ভাব্য কারণ। তবে কোনো একটি ঘটনাকে এসব কারণের সঙ্গে যুক্ত করতে হলে ময়নাতদন্ত ও বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
৩৭ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
৩৭ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
১ ঘণ্টা আগে
ফেনী থেকে শরীরে ছররা গুলির ক্ষত নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি এক রোগীর খোঁজ মিলছে না। তিনি নিজ জমিতে কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হন বলে জানিয়েছিলেন। হাসপাতালের নথি অনুযায়ী, ওই রোগীর নাম মোশাররফ (৪৫)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাক
১ ঘণ্টা আগে