কবর খুঁড়ে দরবারে নেওয়া পীর শামীমের দেহাবশেষ ফের গোরস্তানে, জড়িতদের খুঁজছে পুলিশ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
দৌলতপুর (কুষ্টিয়া)

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৫
কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনের হস্তক্ষেপে পীর শামীমের দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে গোরস্তানে নেওয়া হয়। স্ট্রিম ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনের হস্তক্ষেপে পীর শামীমের দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে গোরস্তানে নেওয়া হয়। স্ট্রিম ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।

এর আগে গতকাল শুক্রবার (৪ আগস্ট) রাতে পীর শামীমের দেহাবশেষ স্থানীয় কবরস্থান থেকে তুলে দরবার প্রাঙ্গণে দাফন করা হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। ওই ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আজ দুপুর আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ। কবর থেকে দেহাবশেষ উত্তোলনের ঘটনায় জড়িত ও সন্দেহভাজন ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সহকারী কমিশনার বলেন, ‘কবর থেকে শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ তুলে দরবার প্রাঙ্গণে নেওয়া হয়েছিল। আমরা তার পুরোনো করব খুঁড়ে দেখেছি, সেখানে দেহাবশেষ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তা সিদ্ধান্ত অনুযায়ী মাজারে থাকা তার দেহাবশেষ উদ্ধার করে মূল কবরস্থানেই পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ সরিয়ে নেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিবে বলে জানিয়েছে।

কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ডে জামায়াত ও খেলাফত মজলিসের নেতার জামিন নামঞ্জুরঅতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, দেহাবশেষ পুনরায় দাফনের পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, পীর শামীম জাহাঙ্গীর মৃত্যুর পর তার অনুসারীদের একটি অংশ দরবার প্রাঙ্গণে তাকে দাফনের দাবি জানিয়েছিলেন। তবে ময়নাতদন্ত শেষে তাকে স্থানীয় কবরস্থানেই দাফন করা হয়। তবে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় কবর খুঁড়ে দেহাবশেষ তুলে দরবার প্রাঙ্গণে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

কুষ্টিয়ায় হামলার আগে ফেসবুকে ভিডিও ছড়াল কারাএর আগে চলতি বছরের ১১ এপ্রিল দুপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীর শামীম জাহাঙ্গীরের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় মারধর করে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও বর্তমানে তারা জামিনে রয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত