
চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজ ঘরের বিছানার ওপর তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়।
কলোনির ওই ঘরে একাই থাকতেন মৌসুমী। তৃতীয় লিঙ্গের একটি দলের কাছে তিনি ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন।
প্রতিবেশীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত প্রায় ২টা পর্যন্ত মৌসুমী তাঁদের সঙ্গে গল্প করেন। এরপর তিনি নিজ ঘরে ঘুমাতে যান। ভোররাতের দিকে তাঁর ঘর থেকে বাকবিতণ্ডার শব্দ পান তাঁরা। তবে কলোনির কারও সঙ্গে কথা বলছেন—এমনটা মনে করে তাঁরা বিষয়টি গুরুত্ব দেননি।
তারা আরও জানান, সকাল ১০টা পর্যন্ত সাড়াশব্দ না পেয়ে মৌসুমীকে ডাকতে যান তারা। ওই সময় তারা ঘরের দরজা খোলা পান। ভেতরে বিছানার ওপর উপুড় হয়ে পড়ে ছিলেন মৌসুমী। মুখ দিয়ে বের হচ্ছিল রক্ত। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মৌসুমীর একটি গরুর খামার রয়েছে। সেই খামার থেকে গতকাল বিক্রি করা একটি গরুর টাকা বাসায় ছিল। ওই টাকা ও মৌসুমীর দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।
প্রতিবেশী সুরমা আকতার জানান, মৌসুমী শুধু কলোনির বাসিন্দা ছিলেন না। তৃতীয় লিঙ্গের একটি দলের কাছে তিনি ছিলেন ‘গুরুমা’।
স্থানীয়দের ভাষ্য, ওই দলের সদস্যদের বিভিন্ন বিষয় তিনি দেখভাল ও নিয়ন্ত্রণ করতেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে তৃতীয় লিঙ্গের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা এই ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে বিচার চেয়ে বিক্ষোভ করেন।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের গলায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গরু বিক্রির টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় লুটের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মৌসুমী তৃতীয় লিঙ্গের একটি দলের নেতা ছিলেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
.png)

কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
৩৯ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
১ ঘণ্টা আগে
ফেনী থেকে শরীরে ছররা গুলির ক্ষত নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি এক রোগীর খোঁজ মিলছে না। তিনি নিজ জমিতে কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হন বলে জানিয়েছিলেন। হাসপাতালের নথি অনুযায়ী, ওই রোগীর নাম মোশাররফ (৪৫)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাক
১ ঘণ্টা আগে