স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার নতুন বাজেট পাস হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) বাজেট অধিবেশনের শেষ দিনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবি পাসের মাধ্যমে সংসদ সদস্যরা কণ্ঠভোটে এই বাজেট অনুমোদন করেন।
অধিবেশনের শেষ দিনে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত ৫৯টি মঞ্জুরি দাবি পেশ করেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এসব দাবির বিপরীতে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব দেন। সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মঞ্জুরি দাবি পেশের পর ছাঁটাই প্রস্তাবকারীরা সেগুলোর ওপর আলোচনা ও বিরোধিতা করেন। পরবর্তীতে কণ্ঠভোটে সব মঞ্জুরি দাবি পাস হলেও ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।
মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের প্রক্রিয়া শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পিকারের অনুরোধে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাসের জন্য প্রস্তাব উপস্থাপন করেন। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের আহ্বানে সংসদ সদস্যদের কণ্ঠভোটে বাজেটটি পাস হয়।
এর আগে গত ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেছিলেন। ১৪ দিন ধরে প্রস্তাবিত বাজেটের ওপর সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আলোচনা ও তাঁদের মতামত তুলে ধরেন। সবার আলোচনার পর আজ বাজেটটি চূড়ান্তভাবে পাস করা হয়।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে