
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৩২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬৩ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ২৪৭, চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১১৯, রাজশাহীতে ১০৯, ময়মনসিংহে ৮৭, রংপুরে ২৭ এবং সিলেটে ৬ জন ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন চট্টগ্রাম বিভাগের এবং অপরজন খুলনা বিভাগের বাসিন্দা।
২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান ১ হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান।
.png)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
১১ মিনিট আগে
দুর্ঘটনার কারণে জামালপুরে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধ ও রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধনে হামলা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তি ও যুবশক্তির দুই আহ্বায়কসহ অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
৩০ মিনিট আগে
২০০৬ সালের পর প্রথমবারের মতো সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে সংসদে বক্তব্য শুরু করেন তিনি।
৩৭ মিনিট আগে-1e6a49-256x144.webp)
রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে সংঘর্ষের জেরে চলা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
৩৮ মিনিট আগে