
দুর্ঘটনার কারণে জামালপুরে রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধ ও রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধনে হামলা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তি ও যুবশক্তির দুই আহ্বায়কসহ অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে জেলা যুবশক্তির আহ্বায়ক আবিদ সৌরভ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান ও মাহিন সরকার রয়েছেন। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি রাজীব পরিবহনের বাস ও অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে পরিবহনটির রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে যুবশক্তি, ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা আজ মানববন্ধনের আয়োজন করে। ওই কর্মসূচি চলার সময় হামলা হয়।
আয়োজকদের অভিযোগ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন।
জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান মাহিন সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ বাস-মালিক ও শ্রমিক ইউনিয়নের কিছু লোক এসে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিই।'
তবে হামলার অভিযোগের বিষয়ে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ৩১ আগস্ট জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের একটি বাস ইজিবাইকের ওপর পড়ে চারজন নিহত হন। ওই ঘটনার পর পরিবহনটির বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রুট পারমিট বাতিল ও পরিবহনটির চলাচল বন্ধের দাবিতে একাধিক কর্মসূচি করা হয়েছে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৬ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে