স্ট্রিম ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাভর্তি একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ছিটকে পড়ে। মাইক্রোবাসটি থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস পুলিশের সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশও মাইক্রোবাসটিকে ধাওয়া করলে একপর্যায়ে মাইক্রোবাসটি খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ছিটকে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা গাঁজার বস্তাগুলো পানিতে ভেসে উঠে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের জড়িতরা সাঁতরে উঠে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি। উদ্ধার করা ৯টি বস্তায় কি পরিমাণ গাঁজা রয়েছে, তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) জাবি সংসদ।
২ মিনিট আগে
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে পুরান ঢাকায় বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নগরজীবনের নানা অনুষঙ্গ তুলে ধরা হয়। শুক্রবার ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত শোভাযাত্রাটি লক্ষ্মীবাজার থে
৩৮ মিনিট আগে
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন দায়িত্বে তিনি রাষ্ট্রপতির সাফল্যও কামনা করেছেন।
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজের সময় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে প্রকল্পের ভেতর ‘নিকিমথ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ভবনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে