স্ট্রিম সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজের সময় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে প্রকল্পের ভেতর ‘নিকিমথ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর প্রকল্পের নিকিমথ কোম্পানির অধীনে এমটিইউ-২ শাখায় নিয়োজিত ছিলেন।
পুলিশ ও প্রকল্প সূত্র জানায়, শুক্রবার দুপুরে নিকিমথ কোম্পানির একটি ভবনে ম্যান-লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত আনুমানিক ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান তিনি। এতে তাঁর হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে প্রকল্প এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্তসহ কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) জাবি সংসদ।
২ মিনিট আগে
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে পুরান ঢাকায় বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নগরজীবনের নানা অনুষঙ্গ তুলে ধরা হয়। শুক্রবার ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত শোভাযাত্রাটি লক্ষ্মীবাজার থে
৩৮ মিনিট আগে
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন দায়িত্বে তিনি রাষ্ট্রপতির সাফল্যও কামনা করেছেন।
১ ঘণ্টা আগে
বিরোধীদল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বলে অভিযোগ পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির। তিনি বলেন, বিরোধীদল লংমার্চ দিয়েছে, আরও আন্দোলন করবে বলছে। দেশটা যদি আন্দোলনের ওপরে থাকে, উন্নয়ন হবে না। এই আন্দোলন যেমন এলাকার জন্য, তেমনি দেশের জন্যও ক্ষতি। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক
১ ঘণ্টা আগে