স্ট্রিম প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯টায় ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের সার্বিক নির্বাচনী পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সিইসি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং জয়-পরাজয়কে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ফল হিসেবে মেনে নিন।’ কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সকাল থেকে সারাদেশের খোঁজখবর নেওয়া হয়েছে এবং বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ‘দু-একটি স্থানে কেন্দ্রের বাইরে সামান্য বিশৃঙ্খলা হয়েছে, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে’ বলেন সিইসি।
নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে আয়োজনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জাতিকে একটি উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার কথা বলেছিলাম। গত কয়েক দিন ধরে ঈদের মতো আমেজ তৈরি হয়েছে। মানুষ ট্রেন, বাস ও লঞ্চে করে গ্রামে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। দীর্ঘদিন পর ভোটের পরিবেশ ফিরে পাওয়ায় মানুষের মধ্যে আনন্দ কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১২ কোটি ৭০ লাখ ভোটারের জন্য ২৫ কোটির বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় প্রায় ১৭ লাখ মানুষ কাজ করছেন—এর মধ্যে প্রায় সাড়ে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রায় ৮ লাখ পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।’
পাতানো নির্বাচনের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে নয়। ‘আমরা শুধু একটি সুন্দর, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। কেন্দ্র দখল বা কারচুপির পুরনো ইতিহাস ভুলে গিয়ে একটি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে চাই,’ বলেন তিনি।
নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশনার কথাও উল্লেখ করেন সিইসি। তিনি জানান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়েও সতর্ক করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এআই-নির্ভর ভুয়া তথ্য ও অপপ্রচার নির্বাচনকে প্রভাবিত করার অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করার জন্য গণমাধ্যম ও সাধারণ মানুষকে অনুরোধ জানান তিনি।
নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, ভোরের কুয়াশার মধ্যেও বিভিন্ন এলাকায় নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা গণতন্ত্রের প্রতি মানুষের আস্থার প্রতিফলন।
ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘এই বয়সে এসে জাতির জন্য একটি অবদান রাখতে চেয়েছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা সেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছি,’ বলেন তিনি।

চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ওয়ার্ড জামায়াতের আমির শরীফ জিসান আটক হয়েছেন। পৌরসভার ৯ নং ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৭ মিনিট আগে
নিজ কেন্দ্রে ভোট দিয়ে ভোটের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনা-৫ আসনের পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীর বানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোট দেন ১১৫ বছরে ধর্মরাজ দে। বানীগ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধর্মরাজ দে ভোট দিয়ে বেরিয়ে এসে সহজ ভাষায় বলেন, ‘ভোট দিছি। কেউ কিছু বলে নাই আমারে। আমার মতো দিছি।’
৩৩ মিনিট আগে
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আজকে আলহামদুলিল্লাহ সেই নির্বাচন হতে যাচ্ছে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে তিনি একথা বলেন।
১ ঘণ্টা আগে