জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

মেহেরপুরে দুই স্থানে সংঘর্ষে আহত ১৫, আটক ৩

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মেহেরপুর

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৪৭
মেহেরপুরে হামলায় আহত এক ব্যক্তি। সংগৃহীত ছবি

মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে বিরোধের জেরে দুই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত ও বিএনপির অন্তত ১৫ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। পুলিশ ৩ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৃথক দুটি ঘটনায় এসব সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে একটি ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে কেন্দ্রে আসা–যাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপি সমর্থক আশাদুল এবং জামায়াত সমর্থক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান (রিটন) ও আইনাল গাজী আহত হন। ঘটনাস্থল থেকে জামায়াত সমর্থক শহিদুল ও আশরাফ হোসেনকে আটক করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে।

অন্যদিকে, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগের জেরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত