স্ট্রিম সংবাদদাতা

নিজ কেন্দ্রে ভোট দিয়ে ভোটের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। একই সঙ্গে তিনি সারা দেশের ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনা-৫ আসনের পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ার বলেন, ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী থাকা সত্ত্বেও তিনি ভোট দিতে কেন্দ্রে যেতে পারেননি। সেদিন সকালে তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং গ্রেপ্তারের আশঙ্কা ছিল।
মিয়া পরওয়ার বলেন, ‘এটি আমার গ্রাম, আমার জন্মস্থান। তখনকার পরিস্থিতিতে সাধারণ ভোটারদের অবস্থা কী ছিল, তা সহজেই অনুমেয়।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বর্তমান পরিস্থিতি ভিন্ন এবং একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সকাল থেকেই শত শত ভোটার উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন।
গোলাম পরওয়ার আশা প্রকাশ করে বলেন, এই ভোটের মাধ্যমে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে এবং জনগণের রায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই দেশ পরিচালিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেন। বিভিন্ন স্থানে কর্মী-সমর্থকদের হেনস্তা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলেন তিনি।
২১ মিনিট আগে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আনোলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে ভোট দেন লাইলি বেগম। তিনি বলেন, ‘কেউ বোলেনি, আমরা এমনি দিসি। বাড়িতে বলিছে যাতিই হোক দিবে, তাই দিসি। আমরা অতো বুঝি না বাবা। একটা ভোট দিতে হোবি, দিসি।’
৩৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪১ মিনিট আগে
কুষ্টিয়া-২ আসন মিরপুরে একটি কেন্দ্রে ভোট দিয়ে ব্যালট পেপার জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের সময় শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে