স্ট্রিম ডেস্ক

২৮ মে বুধবার রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিন রাজধানীর দৈনিক বাংলা মোড়, মতিঝিল, বিজয় সরণি, কারওয়ান বাজার, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় যানজটের দেখা মেলে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেয়র হানিফ ফ্লাইওভারে থাকা গাড়িগুলোকেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা যায়।
ট্রাফিক পুলিশ জানায়, এদিন দুইটি রাজনৈতিক সমাবেশের কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে। সকালে রাজধানীর শাহবাগে এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে এক সংবর্ধনা সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। এ আয়োজন কেন্দ্র করে ভোর থেকেই শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। যার ফলে শাহবাগ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
এছাড়া এদিন বেলা দুইটা নাগাদ রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশ শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এ সমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। যার ফলে রাজধানীয় বিভিন্ন অঞ্চলে যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় অনেককেই গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলের দিকে এগোতে দেখা যায়। এদিন মেট্রোরেলে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভিড় পরিলক্ষিত হয়।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে