নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর সমবেদনা, সহায়তার আশ্বাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

নেপালে বিধ্বংসী বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও নেপালবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (২৬ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, ‘নেপালে বিধ্বংসী বন্যায় ট্র্যাজিক প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমার দেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে আমি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও নেপালের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘যাঁরা প্রাণ হারিয়েছেন এবং যাঁরা এই অপূরণীয় ক্ষতি বহন করছেন, আমাদের প্রার্থনা ও সমবেদনা সেই পরিবার এবং তাদের স্বজনদের সঙ্গে রয়েছে। এই বিপদের সময়ে নেপালের যে কোনো সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত