স্ট্রিম প্রতিবেদক

মন খুলে গান গাওয়া গেলেও নম্বর দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ কথা বলেন তিনি।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।
পাসের এই হার গত দেড় দশকে সর্বনিম্ন। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে।’ তিনি বলেন, শিক্ষার্থী যতটুকু পড়েছে, ততটুকু নম্বর পেয়েছে।
উত্তরপত্র পুনঃপরীক্ষণের আবেদন প্রক্রিয়ায় নতুন পরিবর্তনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ১৯৯৮ সালের আইনে এত দিন খাতা নতুন করে দেখার আইনি ব্যবস্থা ছিল না।
শিক্ষামন্ত্রী নিশ্চিত করেন যে পুরোনো নিয়ম পরিবর্তন হয়েছে। এখন থেকে যেসব শিক্ষার্থী ফলাফলের পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাঁদের উত্তরপত্র সম্পূর্ণ পুনঃপরীক্ষা হবে। মূল্যায়নের সময় ভুলত্রুটি বা খামখেয়ালিপনা হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ মিনিট আগে
এসএসসি পরীক্ষায় টানা ১৭ বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার অনন্য রেকর্ড ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। ২০১০ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এই ১৭ বছরে প্রতিষ্ঠানটি থেকে মোট ৮৩২ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়।
১৫ মিনিট আগে
জামালপুরে নিজঘরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
৩৯ মিনিট আগে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে