স্ট্রিম ডেস্ক

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সকাল ১০টায়। একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হবে।
পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানতে পারবে। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল দেখা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নিজ নিজ ফলাফল সংগ্রহ করতে পারবে।
শিক্ষা বোর্ডের ফলাফলসংক্রান্ত ওয়েবসাইট https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd থেকে ফলাফল জানা যাবে।
প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর Year অপশনে ২০২৬ নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বেছে নিতে হবে।
পরের ধাপে পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সবশেষে ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই ফল দেখা যাবে।
মোবাইল ফোন থেকেও সহজেই এসএসসির রেজাল্ট জানা যাবে। এ জন্য ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
এসএসসি পরীক্ষার্থীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিতে হবে। এরপর ইংরেজিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে।
উদাহরণ:
SSC DHA 123456 2026
এই মেসেজ পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
Dakhil MAD 123456 2026
এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসে ফল জানতে লিখতে হবে:
SSC TEC 123456 2026
এই মেসেজ পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
পরীক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিস থেকে ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে Result Corner-এ প্রবেশ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

.png)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে ২৩ জানুয়ারি ডি ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে।
১৬ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গুরুতর অসুস্থ; তাঁর স্থানে যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি আবার দেখতেই পান না। এতে শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কাজে দেখা দিয়েছে অচলাবস্থা।
০৮ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহফুজকে ছয় মাসের জন্য বহিষ্কার ও তাঁর বরাদ্দ সিট বাতিল করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক স ম আলী রেজার সই করা নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।
০৭ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে শিক্ষকদের গোপন যোগাযোগের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
০৬ আগস্ট ২০২৬