এসডিজি অর্জনে কৌশল নির্ধারণে জাতীয় সম্মেলন উদ্বোধন প্রধানমন্ত্রীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৫: ৩৪
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীতর ছবি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।

এ সময় দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় তিনটি গ্রামেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

এসডিজি অর্জনে আগামী পাঁচ বছরের জন্য কৌশলগত কাঠামো নির্ধারণ এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচিত তিন গ্রামের মাধ্যমে এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির কার্যক্রম শুরু হলো।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত