হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৪
হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই। স্ট্রিম গ্রাফিক
হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই। স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৯৪ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ১৯ হাজার ৬৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত