
ঢাকার অদূরে সাভার আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয় গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকার এই ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
আলতাফ হোসেন সিরাজগঞ্জ এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। পরিবার নিয়ে বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন। আলতাফ এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেট কার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুলের সঙ্গে ১০-১৫ জনের ঝামেলা হয়। একপর্যায়ে তারা দুজনকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে রাত সাড়ে ৯টার দিকে বাবা-ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, এসবি সদস্যকে আমিনবাজার এলাকায় পিটিয়ে হত্যার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসবি সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, ‘আলতাফ হোসেন এসবির এসআই। তিনি ঢাকার কোনো জোনে কর্মরত ছিলেন। আমিনবাজারে তাঁর জায়গা আছে শুনেছি। কেন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা আমরা এখনো জানতে পারিনি।’
এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, একটি প্রাইভেট কার পার্কিং নিয়ে দুপক্ষের ঝামেলা মেটাতে গিয়ে এসবির এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
-af7a92-256x144.webp)
ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে যানজট কমাতে নির্মাণ শুরু হওয়া উড়ালসড়কের কাজ কয়েক মাস ধরে বন্ধ। এতে সংকুচিত হয়েছে মূল সড়ক, বেড়েছে যানজট ও দুর্ভোগ। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলায় ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
৩৮ মিনিট আগে
রাজধানীর দারুস সালামে নিজের টিনশেড বাসায় টিভি দেখার সময় গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮)। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাতবরবাড়ী মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় পৃথক হোটেলে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন– লি শিংচিয়াং ও মি. লি। শনিবার (৫ সেপ্টেম্বর) কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁদের মরদেহ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
২ ঘণ্টা আগে
মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
১১ ঘণ্টা আগে