স্ট্রিম প্রতিবেদক

ফরিদপুরে শিকলবন্দি অবস্থায় নিলয় শিকদার (৩৫) নামে অপহরণের শিকার এক যুবককে ৯ দিন পর উদ্ধার করেছে র্যাব। তাঁকে উদ্ধারের পাশাপাশি তিন অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ফেরদৌস উর রহমান (৪২), গোয়ালচামট এলাকার মহিউদ্দিন আহমেদের ছেলে মহুয়া আহমেদ (৩২) এবং মুন্সীডাঙ্গী গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে এস এম মনোয়ার (৩৬)।
উদ্ধার হওয়া যুবক নিলয় শিকদার যশোরের ঝিকরগাছা উপজেলার মহেষপাড়া গ্রামের মৃত আবু খায়ের সিকদারের ছেলে।
র্যাব জানায়, বিদেশে চাকরি দেওয়ার কথা বলে নিলয়ের কাছ থেকে পাসপোর্টসহ প্রায় পাঁচ লাখ টাকা নেয়। পরে প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে না পাঠিয়ে তাঁকে অপহরণ করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেয় তাঁরা। নিলয়ের পরিবার বিকাশের ৪ লাখ ৫১ হাজার টাকা পাঠায়। এরপরও মুক্তি মেলেনি, আরও পাঁচ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় নিলয়ের শ্বশুর বাদী হয়ে ঝালকাঠির কাঁঠালিয়া থানায় একটি অপহরণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার র্যাব-১০-এ অনুরোধ করে চিঠি দিলে তারা গোয়েন্দা নজরদারি বাড়ায়। গত ১৫ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে পায়ে শিকল ও তালা লাগানো অবস্থায় নিলয়কে উদ্ধার করা ।
র্যাব জানায়, অপহরণের পর নিলয়কে ওই কক্ষে আটকে রেখে পায়ে শিকল পরিয়ে গ্রিলের সঙ্গে তালাবদ্ধ করে রাখা হয়। তাঁকে মারধর করা হতো এবং দিনে মাত্র একবেলা খাবার দেওয়া হতো। নির্যাতনের সময় তাঁর চিৎকার যাতে বাইরে শোনা না যায়, সে জন্য সাউন্ডবক্স বাজানো হতো।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি লোহার শিকল, চাবিসহ দুটি তালা, দুটি স্টিলের পাইপ, একটি চাকু, ছয়টি মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

.png)

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৩ দশমিক ০ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
২ মিনিট আগে
‘আরামেই থাকতে চাইয়েন, ইয়ার বাইরে যাইতে না কইরেন। নাইলে বাড়ির ইট সুদ্ধা থাকব না’– ঢাকার ধামরাইয়ের ব্যবসায়ী সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়ে এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের বিরুদ্ধে। হুমকি দেওয়ার কারণ তুলে ধরে রবিন বলেন, ‘সাদ্দাম দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষ
২২ মিনিট আগে
ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি পেয়েছে বিতর্কিত ও ঋণ খেলাপি এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডে।বাংলাদেশ ব্যাংকের এ বিশেষ অনুমতি-
১ ঘণ্টা আগে
বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসেও বন্ধ থাকা মালয়েশিয়া ও ওমানের শ্রমবাজার চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে এ সময়ে মোট প্রবাসী শ্রমিকের অর্ধেকেরও বেশি বা ৫১ শতাংশ এককভাবে গেছে সৌদি আরবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাজার এখনো বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠেনি। হাতেগোনা কয়েকটি দেশে বেশিরভাগ অদক্ষ কর্মী
১১ ঘণ্টা আগে