এই মৌসুমের পর আর দেখা যাবে না সিআর-সেভেনকে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৯: ৫৩
ক্রিস্টিয়ানো রোনালদো। স্ট্রিম গ্রাফিক

চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন।

রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য রেখে ফুটবল ছাড়তে চাই।’ অবসরের পরের জীবনের পরিকল্পনা নিয়ে রোনালদো জানান, মাঠের বাইরের জীবন তিনি আগেই সাজিয়ে রেখেছেন।

পরিবারকে আরও বেশি সময় দেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় শূন্যতা তৈরি হবে, যা পূরণে নানা উপায়ে ব্যস্ত থাকতে হবে। আমার কাছে এখন করার মতো অনেক কিছুই আছে যা লিখে বা বলে শেষ করা কঠিন।’

পেশাদার ক্যারিয়ারের পেছনে দীর্ঘ ২৫ বছরের ত্যাগের কথা স্মরণ করে রোনালদো বলেন, অবসরের পর নিয়মিত প্যাডেল খেলা এবং ভ্রমণ চালিয়ে যাবেন।

গত ১১ আগস্ট দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেন রোনালদো। বিয়ের আগে দেওয়া এবং রোববার (১৬ আগস্ট) প্রকাশিত সাক্ষাৎকারে এসব পরিকল্পনার কথা জানান তিনি।

ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৫টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড আছে

রোনালদোর ঝুলিতে। পর্তুগালের জার্সিতে জিতেছেন ২০১৬ সালে উয়েফা ইউরো। এ ছাড়া দুইবার উয়েফা নেশনস লিগ শিরোপাও ঘরে তুলেছেন।

ব্যক্তিগত অর্জনে আছে ৫টি ব্যালন ডি’অর ও ৪টি ইউরোপীয় গোল্ডেন শু। চারবার উয়েফার বর্ষসেরা এবং তিনবার ফিফার ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননা।

১২ বার বিভিন্ন ক্লাবের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২২ বার বিভিন্ন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান পেয়েছেন। স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি আ এবং সৌদি প্রো লিগের শিরোপাও জিতেছেন।

সব মিলিয়ে রোনালদোর গোলসংখ্যা ৯৬৭ এবং ক্লাব ফুটবলে করেছেন ২৬২টি অ্যাসিস্ট। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে করেছেন ১৪৩টি গোল।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতাও তিনি। রিয়ালের সাদা জার্সিতে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০টি গোল এবং ১৩১টি অ্যাসিস্ট।

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আছে ১৪৫টি গোল ও ৭৩টি অ্যাসিস্ট। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে করেছেন ১০১টি গোল এবং ২৮টি অ্যাসিস্ট।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

এই মৌসুমের পর আর দেখা যাবে না সিআর-সেভেনকে