স্ট্রিম সংবাদদাতা

এবার কোরবানির পশুর চামড়া পাচার হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া বেচা-কেনার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেসব জায়গায় চামড়া জড়ো হয় সেখানে সার্বক্ষণিক আমাদের লোক কাজ করছে। তাই পাচার হওয়ার কোনো উপায় নেই।’ যারা চামড়ায় লবণ মাখিয়ে বিক্রি করবেন তারা ভালো দাম পাবেন বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘এবার বেশির ভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য যেকোনো বছরের তুলনায় বেশিসংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে। আর ভবিষৎতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি।’
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বেশি বৈদেশিক মুদ্রা ও কর্মসংস্থান অর্জন। সেই জন্য চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রপ্তানি করতে চাই। আগামী দিনে বাংলাদেশের সব কোরবানির চামড়া যেন সংরক্ষণ করতে পারি, সে জন্য সাভারের সিইটিপির সমস্যা দূর করব।
এ সময় তিনি চামড়া ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের সঙ্গে চামড়া নিয়ে কথা

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
১ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
১ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
২ ঘণ্টা আগে