স্ট্রিম প্রতিবেদক

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা’র স্টিয়ারিং কমিটির সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, এই প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনীতে ফ্রান্সের এমবাপ্পেকে আনার পরিকল্পনা রয়েছে। সারা দেশ শুধু ফুটবল ফুটবল করে পাগল হবে।’
এর আগে ২০০৬ সালের নভেম্বরে নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।
গোল্ডকাপ সফল করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে দল গঠনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠান টিম গঠনে ব্যর্থ হলে কারিগরি কলেজ, মাদ্রাসা, হাইস্কুল বা জেনারেল কলেজের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে। ছাত্র না পেলে শিক্ষকেরা খেলবেন, কিন্তু টিম গঠন করতে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ১১ বা ১৫ জনের দল গঠন করতে না পারলে ধরে নিতে হবে সেখানে কোনো শিক্ষার্থী নেই। ওই প্রতিষ্ঠানে তদন্ত প্রয়োজন।
সভায় প্রতিযোগিতাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটির বদলে চার থেকে পাঁচটি মাঠে একযোগে খেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) শিক্ষা ও ক্রীড়া বাজেট থেকে ব্যয় করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা এবং শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব তহবিল থেকেও বরাদ্দ দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নেতৃত্বে ভেন্যু কমিটি গঠিত হবে এবং খেলোয়াড়দের যাতায়াত খরচে স্থানীয়ভাবে সহায়তা দেওয়া হবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে প্রতিটি উপজেলায় খেলার মাঠ বালু দিয়ে প্রস্তুত ও সংস্কারের জন্য বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান মীর শাহে আলম।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১৭ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
২২ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
২৭ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে