স্ট্রিম সংবাদদাতা

আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা অফিস আদেশে এ কথা জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবিরকে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।
আদেশে তদন্ত কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে জালিয়াতি, গবেষণায় অনিয়ম ও অসদুপায় অবলম্বনসহ নানা অভিযোগে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সাময়িকী থেকে বাংলাদেশের মোট ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়। গবেষণাসংক্রান্ত তথ্য সংরক্ষণকারী সংস্থা ‘রিট্র্যাকশন ওয়াচ’-এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১ বিভাগ ও একটি অনুষদের ১৮ শিক্ষক এবং ৪ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা থাকা মোট ৩২ গবেষণাপত্র রয়েছে।
স্প্রিঞ্জার, এলসেভিয়ার, ওয়াইলি, প্লস ওয়ান ও আইইইইসহ আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান ও সাময়িকী থেকে এসব গবেষণাপত্র প্রত্যাহার হয়। এসবের নেপথ্যে ভুয়া সহকর্মী মূল্যায়ন, উদ্ধৃতি-সংক্রান্ত অনিয়ম এবং তথ্যের অসংগতি ও বিকৃতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লেখা ব্যবহার এবং মানহীন গবেষণাপত্র তৈরির নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে।

.png)

ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
৩০ মিনিট আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
৩৫ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
৪০ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে