স্ট্রিম সংবাদদাতা

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
তিনটি বন্দরের মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অন্তত ১০০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ দিয়ে ৩৫ টন এবং দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২১ টন কাঁচামরিচ ভারত থেকে এসেছে।
সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১০ ট্রাক কাঁচামরিচ দেশে প্রবেশ করে। আমদানির বিষয় নিশ্চিত করে ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, কাস্টমস প্রক্রিয়া শেষে আমদানিকারকরা এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে পাঠাবেন।
দীর্ঘ সাড়ে আট মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হলো। সোমবার বিকেল পৌনে চারটায় তিনটি ট্রাকে ২১ টন কাঁচামরিচ নিয়ে ভারতীয় গাড়ি হিলি বন্দরে প্রবেশ করে। বগুড়ার রাজ এন্টারপ্রাইজ ও মাহাদি এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান ভারতের কাটিহার থেকে এ কাঁচা মরিচ এনেছে। সোমবার বিকেল চারটা পর্যন্ত হিলি স্থলবন্দরের ৭৪ জন আমদানিকারক ২৭ হাজার ১১০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।
অন্যদিকে দীর্ঘ ৯ মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সেখানে ১২টি ট্রাকে ৩৫ টন মরিচ দেশে আসে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, আমদানি করা এসব কাঁচা মরিচ দ্রুত খালাস করে বাজারজাতকরণ শুরু হয়েছে।
এর আগে বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোববার (২ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয় সরকার এবং একই সঙ্গে এর ওপর থাকা শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীদের আশা, মঙ্গলবার (৪ আগস্ট) থেকেই দেশের বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে।

.png)

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
৩ মিনিট আগে
বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একইসঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার তথ্য জানানো হয়েছে।
৮ মিনিট আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৭ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
১ ঘণ্টা আগে