স্ট্রিম প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে আজ ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার ভিডিও ধারণ করায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মুরাদনগরের অনিক, সুমন, রমজান ও বাবু।
কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান গণমাধ্যমে জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে ফজর আলীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
এই ঘটনার ভুক্তভোগী জানান, প্রায় ১৫ দিন আগে তিনি সন্তানদের নিয়ে বাপের বাড়ি বেড়াতে এসেছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফজর আলী জোর করে বাড়িতে ঢুকতে চাইলে তিনি বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে ফজর আলী জোর করে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন।
এ ঘটনায় গতকাল শুক্রবার ফজর আলীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করা হয়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনা শুরু হয়। পরে গতকাল রাতে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ঘটনার ভিডিও ধারণকারী তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর এলাকাবাসী ফজর আলীকে পিটিয়ে আহত করে। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর থেকেই পুলিশ তাঁকে খুঁজছিল।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান আরো জানান, ভুক্তভোগী নারী অভিযুক্ত ফজর আলীকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই নারীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট
মুরাদনগরের এ ঘটনার জন্য আওয়ামী লীগের প্রশ্রয়দাতাদের দায়ী করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন–আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী।’
আসিফ মাহমুদ বলেন, ‘আজকে আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণ-অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে কিন্তু মুরাদনগর আরও বড় মাফিয়াদের দখলে গেছে।’
‘মাফিয়াদের’ লাগাম টেনে ধরতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ লেখেন, ‘স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেপ্তার চেষ্টা চালাচ্ছে। তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে