স্ট্রিম ডেস্ক

পনেরো বছরের ক্ষমতা ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, আর সেই ক্ষমতা কেড়ে নিতে নরেন্দ্র মোদির বিজেপি — এই দুই শিবিরের সরাসরি লড়াইয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭ টা থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬টি জেলার মোট ১৫২টি আসনে এই ভোটগ্রহণ চলবে। প্রথম দফার এই নির্বাচনে ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।
নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল ও বিজেপির মধ্যে হলেও কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও নির্বাচনী ময়দানে রয়েছেন। জনমত সমীক্ষাগুলো তৃণমূলের জয়ের ইঙ্গিত দিলেও বিজেপির আসন সংখ্যায় বড় বৃদ্ধির পূর্বাভাসও দিচ্ছে।
নিরাপত্তার দিক থেকে ৮ হাজারেরও বেশি বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনী ও দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে প্রতিটি বুথ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সামাজিক মাধ্যমেও নজরদারি জোরদার করা হয়েছে।
নির্বাচনী প্রচারণায় ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর), নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ), সীমান্ত নিরাপত্তা, নারীর নিরাপত্তা, কর্মসংস্থান এবং ১৫ বছরের তৃণমূল শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ প্রধান ইস্যু হয়ে উঠেছে।
দ্বিতীয় দফায় ভোট আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২৯৪ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯৪টি আসনের মধ্যে ২১৫টিতে জয় পেয়ে সরকার গঠন করেছিল।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে