স্থানীয় নির্বাচনের আইন ও আচরণবিধি চূড়ান্তের বৈঠকে ইসি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৪: ২১
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে ইসি। স্ট্রিম ছবি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে ইসি। স্ট্রিম ছবি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন ও আচরণবিধির সংশোধনী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে প্রার্থিতা, নির্বাচনী প্রচার, আচরণবিধি লঙ্ঘনের শাস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, সভায় সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত হতে পারে। একসঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধির সংশোধনীও অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। সে লক্ষ্যে আগস্টের শেষদিকে তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত