
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।
বৃহস্পতিবার রাতে তার বিরুদ্ধে মামলা নেওয়ায় থানার এক কর্মকর্তাকে ফোন করে গালাগালি করেন ওয়াকিল। ওই সময়ই ওসি মোহাম্মদ আবদুর রহিমকে হুমকি দেন তিনি। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ওসি বলেন, ‘বগার বিরুদ্ধে মামলা নেওয়ার পর গতকাল রাতে আমাদের এক কর্মকর্তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে আমাকে বিবস্ত্র করে পেটানোর হুমকি দেন।’
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট নগরের পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধর করার অভিযোগ ওঠে ওয়াকিল হোসেনের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক গত ৩ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করেন। মামলায় ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়েছে।
মামলার পর শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর অনুসারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের পথ আটকে দেওয়ার চেষ্টা করে।
পুলিশের ভাষ্য, একপর্যায়ে পুলিশের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেল সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এতে খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম, তাঁর বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।
পুলিশ আরও জানায়, হামলার পর ওয়াকিল হোসেন তাঁর বাসার ভেতরের একটি গোপন সুড়ঙ্গপথ দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
.png)

কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে রাজধানীর জুরাইনে প্রতিবাদ সমাবেশ ও মশালমিছিল করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ‘শ্যামপুর-কদমতলীর বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে বিক্রমপুর প্লাজার সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়।
২৯ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় বোতলার চাক নষ্ট করতে দেওয়া আগুনে পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারেক মোড়ে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
১ ঘণ্টা আগে