
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত এমপিদের শপথ আগামীকাল রোববার হবে। শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় সংসদ ভবনের শপথ কক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গত ৩০ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তখন ইসি জানিয়েছিল, গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানোর পর শপথ আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, একটি আসন নিয়ে জটিলতা থাকায় তা ঝুলে ছিল। শনিবার সেই আসনে এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের ৫০টি পদই পূর্ণ হয়।
গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা ফিরিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের আদেশে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই করা হয়।
আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনুযায়ী এবার সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এরপর বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন এবং স্বতন্ত্র জোট একজন প্রার্থীকে মনোনয়ন দেয়। তবে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়। প্রতি আসনের বিপরীতে একজন প্রার্থী থাকায় বাকি ৪৯ জনকে পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১৩ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
৩০ মিনিট আগে