স্ট্রিম প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটারসহ চারজন নিহতের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোলাইমান (৪৮)।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-১।
র্যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পারভেজ রানা স্ট্রিমকে জানান, টঙ্গীর ফেমাস কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের পর আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়েছিলেন। তাঁরা জানিয়েছিলেন, গুদামে কোনো রাসায়নিক বা বিস্ফোরক দ্রব্য মজুদ নেই এবং আগুন নেভানোর জন্য সরাসরি পানি ব্যবহার করতে বলেছিলেন।
পারভেজ রানা আরও জানান, আসামিদের দেওয়া তথ্য সন্দেহজনক মনে হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসারসহ পাঁচজন অগ্নিদগ্ধ হন।
দগ্ধদের প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহম্মেদ (৪০), ২৪ সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা (৪০), ২৭ সেপ্টেম্বর ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম (৩৮) এবং ২৬ সেপ্টেম্বর বাবু নামে একজন সাধারণ নাগরিক মারা যান।
এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০), রাকিব (৩৮) এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
র্যাব কর্মকর্তা পারভেজ রানা স্ট্রিমকে আরও জানান, মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র্যাব অভিযান পরিচালনা করছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেল সোয়া তিনটার দিকে বনানী এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি সোলায়মানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে