স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি-আইজিপি বৈঠক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

নির্বাচন কমিশন কার্যালয়ে আইজিপি আলী হোসেন ফকির। স্ট্রিম ছবি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।

সিইসি ও আইজিপি বৈঠকে অন্য কেউ উপস্থিত ছিলেন না বলে ইসি সূত্র জানিয়েছে। পরে বৈঠকের বিষয়ে আইজিপি বলেন, ‘আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু আলোচনা করেছি। সেখানে আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন, বিভিন্ন জেলা-উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের কাছে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন চেয়েছে ইসি। শিগগির প্রতিবেদন দেব।’

ইসি সূত্র জানায়, আইজিপি ও সিইসি বৈঠকটি আগে থেকে নির্ধারিত ছিল না। তবে এ রকম বৈঠক হবে সেটা শোনা যাচ্ছিল। বেলা ১১টার দিকে আইজিপি দপ্তর থেকে বৈঠকের বিষয় জানানো হয়। তবে কখন আসবেন সেটি জানানো হয়নি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি-আইজিপি বৈঠক