স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবরে তানভীর হোসেন (১৯) আত্মহত্যা করেছেন। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর এলাকার চানমারীতে এই ঘটনা ঘটে।
তানভীর চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুরে বড় বোনের বাসায় বেড়াতে যান। সেখানে তিনি প্রেমিকা স্ট্রোকে মারা যাওয়ার খবর পান। শোক সইতে না পেরে বিকেলে বাসার বাইরে গিয়ে বিষপান করেন। পরে বাসায় ফিরলে স্বজনেরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তানভীরের মৃত্যু হয়।
এ ঘটনায় তানভীরের বড় ভাই সাইফুর রহমান কোতোয়ালি থানা লিখিত দিয়েছেন বলে জানান ওসি মাহমুদুল হাসান। তিনি বলেন, নিহতের বড় ভাই অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

.png)

জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো ৬৯০ বন্দিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্যই নেই কারা অধিদপ্তরে। একই সময় পালানো তালিকাভুক্ত ৯ জঙ্গির তিনজন এখনো লাপাত্তা।
২৪ মিনিট আগে
গোপালগঞ্জে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে
৩৯ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসি দপ্তরে বেলা ২টা থেকে আধা-ঘণ্টার এই বৈঠক হয়।
৩৯ মিনিট আগে