স্ট্রিম প্রতিবেদক
নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এই নতুন বেতন কাঠামোটি দুটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম বছর শুধু মূল বেতন বাড়ানো হবে। দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ভাতা বাড়বে।
বেতন-ভাতা বাড়ানো বিষয়ে গঠিত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন ১০ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি এই সুপারিশ করেছে।
সোমবার (১৭ আগস্ট) সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক বিশেষ ই-বুকে এ তথ্য জানানো হয়েছে।
‘নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শীর্ষক উপশিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।
ই-বুকে বলা হয়েছে, নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতা বাবদ বাজেটে ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি যোগ করলে এই খাতে সর্বমোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।
অষ্টম বেতন কমিশন গঠনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যবিশিষ্ট ‘নবম জাতীয় বেতন কমিশন’ গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এর প্রধান করা হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে।
কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা সর্বোচ্চ ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাবনায় সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়েছিল।
পরবর্তীতে কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের বিষয়ে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটির বিশ্লেষণের পর মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর চূড়ান্ত সুপারিশ আসে।
ই-বুকে বলা হয়েছে, এই কমিটির সব সদস্য এরই মধ্যে চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

.png)

ময়মনসিংহের ত্রিশাল থেকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব ও জুলাইযোদ্ধা আ ন ম আয়াসকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।
৮ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের উপজেলার ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগে
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এতগুলো খাতা পুনর্মূল্যায়ন অত্যন্ত কষ্টসাধ্য বিষয়।
১ ঘণ্টা আগে
মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীতে এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৭ আগস্ট) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় তারা। শিক্ষক সোহেলী আক্তার জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক।
১ ঘণ্টা আগে