জুলাই-জুন নয়, নতুন অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বর্তমানে চালু থাকা জুলাই-জুন অর্থবছরের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কালকে নতুন অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টে বর্ষাকালের কারণে উন্নয়ন ও নির্মাণকাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সময়কাল পরিবর্তনের প্রস্তাব দেয় অর্থ বিভাগ। এপ্রিল-মার্চকে অর্থবছর ধরা হলে বর্ষা শুরুর আগেই বড় অবকাঠামো প্রকল্পগুলো সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

নতুন সময়সূচি বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে। পরিবর্তনের স্বার্থে জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ ও সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

অর্থ বিভাগ জানায়, ২০২৭-২৮ অর্থবছরকে ৯ মাসের (জুলাই থেকে মার্চ) রূপান্তরকালীন অর্থবছর হিসেবে ধরা হবে। পরবর্তীতে ২০২৮-২৯ অর্থবছর থেকে সম্পূর্ণভাবে নতুন সময়সূচি (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারি আর্থিক কার্যক্রম পরিচালিত হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

জুলাই-জুন নয়, নতুন অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ