
মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জোবেদা বেগম (৬০) ওই এলাকার সুলতান সরদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সংসারে এই দম্পতির কোনো সন্তান হয়নি। এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ ও কলহ হতো। এরই জেরে গতকাল শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
.png)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তা থেকে তুলে নিয়ে ঘরে আটকে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) ওই ঘটনায় সুকান্ত ঘোষ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় রফিকুল ইসলাম (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে তাঁর ছাত্রকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালত পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। এছাড়া ভুক্তভোগী মাদ্রাসাছাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
১৮ মিনিট আগে
জুলাই আন্দোলনে ছাত্রদলের অবদান অস্বীকার করা শহীদদের আত্মত্যাগ অপমানের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের আক্রমণে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কয়েকটি গবাদিপশুকেও কামড়েছে শিয়াল। পরে আতঙ্কিত গ্রামবাসী তিনটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছেন।
২ ঘণ্টা আগে