
গাজীপুরের কালিয়াকৈরে শিয়ালের আক্রমণে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কয়েকটি গবাদিপশুকেও কামড়েছে শিয়াল। পরে আতঙ্কিত গ্রামবাসী তিনটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের ঢুলিগড়া ও ভাল্লুকবের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হঠাৎ গ্রামের বিভিন্ন স্থানে গবাদিপশুর ওপর আক্রমণ শুরু করে কয়েকটি শিয়াল। বৃহস্পতিবার সকালে পথচারী ও গ্রামের কয়েকজনকেও কামড়ায় তারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী একত্র হয়ে তিনটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেন।
ঢুলিগড়া গ্রামের বাসিন্দা সুকুমার বর্মণ বলেন, ‘সকালে বাজার করে গ্রামের কয়েকজন বাড়ি ফিরছিলেন। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটি শিয়াল বের হয়ে তাঁদের আক্রমণ করে। এ সময় শিয়ালের কামড়ে দুজন আহত হন।’
একই গ্রামের বাসিন্দা আলমাস মিয়া বলেন, ‘সকালে একটি শিয়াল গরুকে আক্রমণ করে। এ সময় আমি লাঠি নিয়ে শিয়ালটিকে তাড়া করলে, উল্টো আমাকেই কামড়াতে আসে। পরে আত্মরক্ষার জন্য আমি পালিয়ে যাই।’
এই প্রতিবেদন লেখার সময় শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছিলেন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাসনিম জাহান মুনমুন বলেন, ‘শিয়ালে কামড়ানো ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন আছে। যাদের অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ, তাদের জন্যও ব্যবস্থা রয়েছে।’
.png)

জুলাই আন্দোলনে ছাত্রদলের অবদান অস্বীকার করা শহীদদের আত্মত্যাগ অপমানের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
৩৩ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাঁর সৎবাবা আজাহারুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ‘এফবি তাহসিন’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা আটজনের মধ্যে চারজনকে জীবিত এবং দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া ছয় মাসের মধ্যে দুই লাখ বাংলাদেশি কর্মী নেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এই দাবির বিপরীতে ভিন্ন কথা বলেছে মালয়েশিয়া। বাংলাদেশের প্রতিমন্ত্রীর বক্তব্যকে বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য করা যাবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার তথ্যমন্ত্রী ফাহমি ফাদজিল।
২ ঘণ্টা আগে