স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুর্ঘটনায় মৃতদের স্বজনের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজও নেন মন্ত্রী।
আমির খসরু বলেন, ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা তদন্তে কমিটি করা হবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে হংকং কনভেনশনের মানদণ্ড অনুযায়ী শিপব্রেকিং ইয়ার্ডের গ্রেডিং ও সনদ দেওয়া হয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘কমপ্লায়েন্সে (শর্ত) কোনো ঘাটতি ছিল কিনা, সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মৃতদের পরিবারকে সহায়তার কথাও জানান আমির খসরু। তিনি বলেন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৃত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হবে।
এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি জাহাজ কাটার সময় ট্যাঙ্কার থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন আরও ছয়জন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, কার্বন মনোক্সাইড গ্যাসের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর গ্যাসের ধরন ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

.png)

ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই চাঁদপুরের মেঘনায়। এ নদীতে মাছ ধরতে অনীহা দেখাচ্ছেন স্থানীয় জেলেরা। একদিকে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম, অন্যদিকে জালে মাছ না ওঠায় প্রতিদিনের খরচটুকুও উঠছে না।
১৩ মিনিট আগে
জামালপুরের পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রামাঞ্চলে কোথাও কোথাও দিনে ১৪ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ অফিস, উপকেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের জাহাজে বিষাক্ত গ্যাস লিকেজে প্রাণ গেছে ৯ শ্রমিকের। অসুস্থ ছয়জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে ওই জাহাজে থাকা আরও ১৫ শ্রমিকের খোঁজ মিলছে না।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে কুপিয়ে হত্যার ঘটনায় র্যাবের হাতে আটক এক ব্যক্তি দায় স্বীকার করে দম্ভোক্তি করেছেন। আটক আবদুল খালেক (২৭) বলেন, তার বাবাকে কোপানোর জেরে তিনি মোহাম্মদ রাব্বি (২৫) নামের ওই ব্যক্তিকে হত্যা করেছেন।
২ ঘণ্টা আগে