স্ট্রিম সংবাদদাতা

দেশে যেকোনো ধরনের ফ্যাসিবাদের চেষ্টা এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার বিরুদ্ধে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ক্যাম্প চত্বরে পথসভায় এই কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভবিষ্যতে যদি বাংলাদেশে আবারও কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়, তবে রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তুলব।’
আওয়ামী লীগের প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও শক্ত অবস্থান ও রাজনৈতিক লড়াই রাজপথে অব্যাহত থাকবে।’ একইসঙ্গে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে কথিত ‘পুশইন’-এর ঘটনা ঘটাচ্ছে। ভারতের নাগরিকদের বাংলাদেশি পরিচয় দিয়ে জোর করে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অবৈধ অনুপ্রবেশ আটকাতে সীমান্তবর্তী এলাকার জনগণকে বিজিবির সঙ্গে সার্বিক সমন্বয়ে সতর্ক থাকার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
পথসভায় এনসিপির আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে