স্ট্রিম প্রতিবেদক

সারা দেশে তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দিয়েছে পেট্রোল পাম্পমালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ তারা ৮ দফা প্রস্তাব দেয়।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, বাস্তবতার নিরিখে তেল সরবরাহ, ক্রেতাদের সচেতন করা, পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ, পরিবহন খরচ সামাল দিতে ডিপো থেকে ট্যাংকলরির ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ এবং সরকারের মনিটরিং-ব্যবস্থা জোরদার করা।
এ সময় পেট্রোল পাম্পগুলোতে সরকার থেকে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় সংগঠনটি।
সংগঠনটির পক্ষে আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, সরকার জানিয়েছে, দেশে বর্তমানে তেলের যে মজুত রয়েছে, তা দিয়ে সংকট মোকাবিলা সম্ভব। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা একটি সাময়িক সমস্যা, যা কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, এ অবস্থায় যদি প্রত্যেকেই নিজের গাড়ির ট্যাংক পূর্ণ করে রাখার প্রতিযোগিতায় নামেন, তাহলে সাধারণ সরবরাহব্যবস্থা ভেঙে পড়বে। নিজের প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুত করা কিংবা পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ঠিক না।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের পাম্পগুলোর অবস্থা দুর্বিষহ। এসব অঞ্চলের অনেক পাম্পেই চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে। ফলে সাধারণ ভোক্তারা সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তেলের দাবিতে পেট্রোলপাম্পে হামলা পর্যন্ত হয়েছে। স্থানীয়ভাবে প্রশাসনের নজরদারি ও সহযোগিতা অত্যন্ত জরুরি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. আবু হীরণ, মীর জিয়াউদ্দিন মিজান, মো. আজিজুল হক, সদস্যসচিব মীর আসান উদ্দিন পারভেজ ও সদস্য মোহাম্মদ মিজানুর রহমান।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে