স্ট্রিম প্রতিবেদক

তীব্র গরমে পুড়ছে রাজধানী। শনিবার (৪ জুলাই) হঠাৎ ভ্যাপসা গরমে বাসিন্দাদের ত্রাহিদশা। কেন এই অবস্থা প্রশ্নে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ স্ট্রিমকে জানান, সব মেঘ লঘুচাপের কেন্দ্রের দিকে জড়ো হতে থাকায় দেশের আকাশ মেঘমুক্ত। মেঘ না থাকায় সরাসরি কড়া সূর্যের আলো পড়ছে। বাতাসেও প্রচুর জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
তিনি জানান, শনিবার দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ভরা বর্ষায় বৃষ্টির বদলে হঠাৎ ভ্যাপসা গরমের কারণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্ট হয়েছে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে।
লঘুচাপটি দুর্বল না হওয়া এবং বৃষ্টিপাত ছাড়া এই গরমের অনুভূতি থাকবে জানিয়ে আব্দুল হামিদ স্বস্তির খবরও দিয়েছেন, ‘আগামীকাল রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।’
শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৩০ মিলিমিটার। তবে আগামীকাল রোববার থেকে আবহাওয়ার এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, রোববার থেকে ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আগামীকাল রোববার কিছু এলাকায় তাপমাত্রা কমবে এবং পরদিন সোমবার থেকে সারা দেশেই তাপমাত্রা আরও কমে যাবে। ফলে পরশু সোমবার থেকে গরমের অস্বস্তি অনেকটাই দূর হবে বলে আশা করা যাচ্ছে।

.png)

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (৩০) নামে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরকে অব্যাহতি দিয়েছে দল। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে। দুই
১৯ মিনিট আগে
নারীদের নিরাপদ যাতায়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কর্মজীবী নারীরা। তাদের দাবির প্রেক্ষিতে এই সেবার পরিধি বা রুট বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের দুটি জেলায় নতুন এ বিশেষ সার্ভিস চালু করা হয়েছে।
৪৩ মিনিট আগে
দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদি হাসান। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানা থেকে মাহদিসহ আটক ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাজু আহমেদ।
১ ঘণ্টা আগে