স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদি হাসান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে সদর মডেল থানা থেকে মাহদিসহ আটক ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাজু আহমেদ। এ সময় থানা ফটকের সামনে তাদের স্বজন ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ‘বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম’— এমন বক্তব্য দিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন মাহদি। গতকাল সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে মাহদিসহ তিনজনকে আটক করে সদর মডেল থানায় নিয়ে যায় পুলিশ। প্রশাসনের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রশাসনের পূর্বানুমতি ছাড়াই ‘সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে বিক্ষোভের আয়োজন করে মাহদি হাসানসহ তার লোকজন। প্রশাসনের নিষেধ উপেক্ষা করে তারা কোর্ট মসজিদ এলাকায় জড়ো হলে শহরে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
থানা থেকে মুক্তি পাওয়ার পর মাহদি হাসান বলেন, ‘বিক্ষোভ মিছিলের আগের রাতে পুলিশ আমাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে এবং আমাদের পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দিয়েছে।’ এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নারী যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক ফারজানা আহমেদ।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন করায় আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়েও দেওয়া হয়েছে। তবে মুচলেকায় কী উল্লেখ রয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

.png)

নারীদের নিরাপদ যাতায়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কর্মজীবী নারীরা। তাদের দাবির প্রেক্ষিতে এই সেবার পরিধি বা রুট বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের দুটি জেলায় নতুন এ বিশেষ সার্ভিস চালু করা হয়েছে।
২২ মিনিট আগে
দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগে
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত হওয়া কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে