স্ট্রিম প্রতিবেদক

দেশের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্য নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শুধু বাজার তদারকি করে পণ্যের দাম কমানো সম্ভব নয়। এর সঙ্গে জ্বালানি ও বিদ্যুতের দাম, সুদহার, উৎপাদনশীলতা, পরিবহন ও অবকাঠামোর মতো বিষয়গুলোও সরাসরি জড়িত।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা সফররত কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের লজিস্টিক ব্যয় জিডিপির প্রায় ১৬ শতাংশ, যেখানে আন্তর্জাতিক গড় প্রায় ১০ শতাংশ। উৎপাদনকেন্দ্র থেকে খুচরা বাজারে পণ্য পরিবহনে এই বাড়তি ব্যয় হচ্ছে এবং শেষ পর্যন্ত চাপ ভোক্তার ওপর পড়ছে।
এজন্য উন্নত যোগাযোগব্যবস্থা, নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী জ্বালানি এবং আরও দক্ষ সরবরাহব্যবস্থা নিশ্চিত করা গেলে পণ্যের দাম কমানোর সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।
বাজার পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক ফল প্রত্যাশা না করার আহ্বান জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রয়োজনীয় অবকাঠামো ও জ্বালানি সক্ষমতা তৈরি করতে সময় লাগে। সরকার নতুন এলএনজি অবকাঠামো, গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে কাজ করছে।
কাঁচা মরিচ, পেঁয়াজ ও বিভিন্ন সবজির মৌসুমি দাম বৃদ্ধি নিয়ে মন্ত্রী বলেন, দেশে উৎপাদন বাড়লেও বছরের নির্দিষ্ট সময়ে সরবরাহ ঘাটতি তৈরি হয়। এই মৌসুমি ব্যবধান কমাতে কৃষি মন্ত্রণালয় কনট্রাক্ট ফার্মিংসহ পরিকল্পিত উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, জ্বালানি, অবকাঠামো, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন একসঙ্গে এগিয়ে নেওয়া গেলে বাজারে স্থিতিশীলতা বাড়বে। এর মাধ্যমে ধীরে ধীরে জীবনযাত্রার ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।

.png)

সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির গতি ফেরাতে বেশ কিছু ভালো উদ্যোগ নেওয়া হলেও জ্বালানি, ব্যাংকিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জ এখনও রয়েছে। এর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংকট অতি শিগগির শেষ হওয়ার নয়। সরকারের ১৮০ দিনের মূল্যায়নে এমন মতামত দিয়েছে বিকেএমইএ।
১ ঘণ্টা আগে
সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর রেয়াতের অস্পষ্টতা ও শুল্কায়ন জটিলতা নিরসনে নতুন ব্যাখ্যা দিয়ে পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১৭ আগস্ট) এনবিআরের নীতি বিভাগ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
১৭ আগস্ট ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো খালাসে জটিলতা নিরসনে একটি স্থায়ী ও একটি অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ওষুধসহ তাপমাত্রা-সংবেদনশীল অন্যান্য পণ্য আমদানি-রপ্তানির সুবিধার্থে বিমানবন্দরে কোল্ড স্টোরেজ নির্মাণেও গুরুত্ব দিচ্ছে সরকার।
১৭ আগস্ট ২০২৬
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ভারতের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল আজ (সোমবার) দুই দিনের সফরে বাংলাদেশে আসছে। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশ সরকারের নীতিনির্ধারক এবং দেশের শীর্ষ ব্য