স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (৩০) নামে ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমিরকে অব্যাহতি দিয়েছে দল। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানা গেছে।
দুই দিন আগে ওই নারীর স্বামী ফোনে ইনামুল মোল্লার কর্মস্থল হাসপাতালে ফোন করে অভিযোগ করেন। ইনামুল বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আমির ও একই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের বাসিন্দা। বোয়ালমারী বাজারে অবস্থিত মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের অভ্যর্থনাকারী পদে চাকরি করেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার একটি গ্রামের প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারসহ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।
অভিযোগের বিষয়ে জানতে জামায়াত নেতা ইনামুল মোল্লার দুটি মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়। তবে তার কর্মস্থল হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, দুই দিন আগে ওই নারী স্বামী প্রবাস থেকে ফোন ইনামুলের বিরুদ্ধে অভিযোগ করে, এই প্রতিষ্ঠানের ভূমিকা জানতে চান। বিষয়টি আগে জানা ছিল না। তাই ইনামুলের কাছে বিষয়টি জেনে পরবর্তী করণীয় সম্পর্কে জানাতে চেয়েছি তাকে।
অব্যাহতির তথ্য নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে তাকে দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

.png)

নারীদের নিরাপদ যাতায়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘পিংক বাস’ সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কর্মজীবী নারীরা। তাদের দাবির প্রেক্ষিতে এই সেবার পরিধি বা রুট বাড়ানোর আশ্বাসও দেওয়া হয়েছে। রাজধানীসহ দেশের দুটি জেলায় নতুন এ বিশেষ সার্ভিস চালু করা হয়েছে।
২ ঘণ্টা আগে
দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দীর্ঘদিন ধরে জমে থাকা এই সংকট থেকে উত্তরণে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।
২ ঘণ্টা আগে
হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে থানা থেকে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) জেলা সদস্যসচিব মাহদি হাসান। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানা থেকে মাহদিসহ আটক ৩ জনকে ছেড়ে দেয় পুলিশ। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাজু আহমেদ।
২ ঘণ্টা আগে
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত হওয়া কোনো প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
২ ঘণ্টা আগে