
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়ে বাংলাদেশের জনগণকে সতর্ক করেছে সংস্থাটি।
সোমবার (২০ জুলাই) এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের এক্সটার্নাল অ্যাফেয়ার্স টিম লিডার গোবিন্দ বর এই তথ্য জানিয়েছেন।
এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারক চক্র ভুয়া ওয়েবসাইট, ফেসবুক পেজ, এবং অন্যান্য মাধ্যমে নিজেদের এডিবি বা এডিবির কর্মকর্তাদের পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। ভুয়া ঋণ ও আর্থিক সহায়তার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে।
এডিবি জানায়, তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, তহবিল বা আর্থিক সহায়তা দেয় না। আর্থিক সহায়তার বিনিময়ে মোবাইল ব্যাংকিং, ব্যাংক হিসাব বা অন্য কোনো মাধ্যমে অর্থ পাঠাতে বলে না। ব্যক্তিগত আর্থিক তথ্যও চায় না।
কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাবে সাড়া না দেওয়া আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কেউ যদি এডিবির প্রতিনিধি পরিচয়ে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তাহলে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে হবে।
এডিবি জানায়, বাংলাদেশে তারা সরকার ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও সহযোগিতা করে। কেউ যদি এডিবির প্রতিনিধি দাবি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়। তবে সেটি প্রতারণা।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৩০ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৪০ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে