স্ট্রিম সংবাদদাতা

অপরিপক্ক ফল সরবরাহ রোধে সরকার ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আম সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। বুধবার (১৩ মে) জেলার মহলদার আম্রকানন বাগানে চলতি মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। জেলা আম ব্যবসায়ী ও আম বাগান মালিক সমিতি এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
আমচাষিরা জানিয়েছেন, সাধারণত আমের আঁটি থেকে যেসব গাছ হয়, সেসব গাছের আম সাধারণত মা গাছের সঙ্গে ততটা মিল থাকে না। এগুলো সাইজে কিছুটা ছোট হয় এবং আঁশ বেশি থাকে। এসব আমকে গুটি আম বা আঁটি আম বলা হয়।
আম ক্যালেন্ডার অনুযায়ী, আজ ১৩ মে থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু হলো। পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি, ২০ জুন থেকে হাঁড়িভাঙা, ২২ জুন থেকে ব্যানানা, ৩০ জুন থেকে আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই থেকে কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে মহলদার আম বাগান পরিদর্শন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এরপর গাছ থেকে আম পেড়ে মৌসুম উদ্বোধন করেন তিনি। জেলা প্রশাসক আমের গুণগত মান ঠিক রেখে ও রাসায়নিকমুক্ত আম যাতে বাজারে সরবরাহ করা হয়, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।
তিনি বলেন, ‘নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডারের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন মেশানোর প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার দেন জেলা প্রশাসক। এ জন্য জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে বলে জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, ‘অপরিপক্ক আম যাতে কোনো বাগান মালিক সংগ্রহ না করেন, সেই ব্যাপারে কৃষি বিভাগ তদারকি করবে। নিরাপদ আম ও রাসায়নিকমুক্ত আম বাজারে বিক্রি হয়; সেই ব্যাপারে কৃষি বিভাগ কাজ করছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) দেবাশীষ কুমার দাস, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম, প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, আম চাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, সহসভাপতি আব্দুল করিম প্রমুখ।
কৃষি বিভাগের তথ্যে, চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। জেলায় প্রায় ৩০ হাজার ৮৪২ টন আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৮ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে