বৃষ্টি কমেছে, গরম কী বাড়বে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৩
আবহাওয়া অধিদপ্তর। সংগৃহীত ছবি
আবহাওয়া অধিদপ্তর। সংগৃহীত ছবি

মৌসুমি বায়ুর প্রভাব থাকলেও গত কয়েক দিন ধরে সারা দেশে বৃষ্টির মাত্রা কিছুটা কমেছে। দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি কমে যাওয়ায় ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে গরমের অস্বস্তি এখনই খুব একটা কমার সম্ভাবনা নেই।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ৫ দিনের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতিতে সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টিপাতের তথ্যে দেখা গেছে, গতকাল শুক্রবার কক্সবাজারে ১৯৫ মিলিমিটারের মতো অতি ভারী বৃষ্টি হলেও আজ দেশের বেশিরভাগ অঞ্চলে তা অনেকটাই কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৬১ মিলিমিটার। এ ছাড়া যশোরে ৫৪ এবং বগুড়ায় ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় কোনো বৃষ্টি হয়নি। শুক্রবার ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টি না থাকায় ঢাকায় তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর সে সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত