স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর আরেক ছেলে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনায় নিহতের নাম আকল মিয়া (৭৭)। তাঁর আহত ছেলে শহিদুর মিয়ার (৪৫) অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অভিযুক্ত মশিক মিয়াকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে ছোট ছেলে মশিক মিয়ার সঙ্গে আকল মিয়া ও আরেক ছেলে শহিদুর মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মশিক মিয়া বাবা ও বড় ভাইকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মৌলভীবাজারে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আর শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার ২ ঘণ্টার মধ্যে বিকেল ৪টার দিকে র্যাব-৯ ও পুলিশের যৌথ অভিযানে মশিককে কালাপুর পাহাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি নেওয়া হচ্ছে।

হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩ মিনিট আগে
বিদ্যুতের দাম বাড়ানো বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য সমন্বয় সরকারের জন্য অনিবার্য হয়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে বিপুল ভর্তুকি দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত পরিচালনা করা সম্ভ
১১ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়িতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শূন্যরেখায় আটকাপড়া ২৮ জনকে শনিবার ভোরে দেখা যায়নি। বিএসএফ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তাদের সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির।
৪ ঘণ্টা আগে