
গাজীপুর আদালতের গারদ থেকে কৌশলে পালিয়ে যাওয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৩২ মামলার আসামি সম্রাট মন্ডলকে (২৮) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২১ জুলাই) গাজীপুর র্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং ছায়া তদন্তের মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হয় র্যাব। পরে র্যাব-১৪-এর সহযোগিতায় অভিযান চালানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হবে।
গত রোববার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। সোমবার দুপুরে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়। সেখানে কাগজপত্রে সই করার সময় কৌশলে পালিয়ে যান সম্রাট।
পুলিশ জানিয়েছে, সম্রাট জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরের তারগাছ বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ ৩২টি মামলা রয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আদালত থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
এদিকে আদালত থেকে আসামি পালানোর ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
.png)

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
১৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বিবস্ত্র করে’ পেটানোর হুমকি দিয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
২১ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলকে সংসদে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থা
৪৪ মিনিট আগে