স্ট্রিম প্রতিবেদক

দেশে হাম নির্মূলে বিশেষ টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) পক্ষ থেকে দেওয়া জরুরি স্বাস্থ্যসামগ্রী গ্রহণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি জানান, বিশেষ ক্যাম্পেইনের নির্ধারিত মেয়াদ শেষ হলেও দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় না আনা পর্যন্ত এই কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া হিসেবে চলমান থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের বিশেষ ক্যাম্পেইনে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশুকে টিকার আওতায় আনার প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ২০ মে পর্যন্ত ১ কোটি ৮৪ লাখ ৩১ হাজার ১৪৯ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ বেশি। মাঠপর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই বিশাল কর্মযজ্ঞ সফল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, ‘বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ ২০ মে শেষ হলেও টিকাদান বন্ধ হবে না। ২১ মে থেকে আমাদের নতুন পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। যতদিন না দেশের শেষ শিশুটি টিকার আওতায় আসছে, ততদিন খুঁজে খুঁজে টিকা প্রদান ও মাইকিং কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ বিষয়ে দেশের সব সিভিল সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
মন্ত্রী জানান, মৃত শিশুদের প্রায় কেউই টিকা নেয়নি। টিকা দেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে, তাই এই সময়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আইএফআরসির পক্ষ থেকে ১১ সেট ভেন্টিলেটর, ২৭ সেট নেবুলাইজার, ২৭ সেট অক্সিজেন ফ্লো মিটার এবং ১ লাখ পিস নরমাল স্যালাইন স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া সংস্থাটি দেশের ২ হাজার ৪০০ জন রোগীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।
অনুষ্ঠানে আইএফআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩১ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে