স্ট্রিম প্রতিবেদক

দেশে ফলের সরবরাহ বাড়াতে এবং দাম সাধারণ মানুষের নাগালে রাখতে ফল আমদানির নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে বাধ্যতামূলক শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে না। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতেই মার্জিনের হার নির্ধারণ করে এলসি খোলা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিআরপিডির এক সার্কুলারে বিলাসপণ্য ও ফলের আমদানিতে শতভাগ নগদ মার্জিন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। তখন বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সুসংহত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে ফল নিত্যপ্রয়োজনীয় পুষ্টি উপাদান হওয়ায় কড়াকড়ির কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছিল। বর্তমানে বৈশ্বিক লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফেরায় জনস্বাস্থ্য ও পুষ্টির কথা ভেবে এলসি খোলার নিয়ম শিথিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন এ সিদ্ধান্তের ফলে সুসম্পর্কের ভিত্তিতে ব্যবসায়ীরা বাকিতে ফল আমদানির সুযোগ পাবেন। আমদানি করা ফল বাজারে বিক্রি করে পরবর্তীতে ব্যাংকের অর্থ পরিশোধ করা যাবে। এতে আমদানিকারকদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং খুচরা বাজারে ফলের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

.png)

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে দ্রুত কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া জরুরি। এতে পরিবেশগত কমপ্লায়েন্সের পাশাপাশি জ্বালানি সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের চাপও মোকাবিলা সম্ভব হবে। রোববার (১৬ আগস্ট) আয়োজিত ‘ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন ইন দ্য আরএমজি সেক্টর: হাউ টু টেক ইট ফরওয়ার্ড?’ শীর্ষক এক গোলটে
২ ঘণ্টা আগে
সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬